March 14, 2026, 4:25 pm

নরসিংদীর রায়পুরা উপজেলার গজারিয়া কান্দি এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

Iq-m

ইকবাল হোসাইন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার গজারিয়া কান্দি এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গজারিয়া কান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠন প্রবাসীদের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সময় এলাকার দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাবেদ হোসেন ফটিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ সামু এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। বিস্তারিত দেখুন ভিডিওর মধ্যমে( ক্লিক করুন)

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ