March 13, 2026, 1:52 pm

যদি কিছু চাইতে হয়, আল্লাহর কাছেই চাইবো কারণ তিনিই সবকিছুর রিজিক দাতা বলেন কমেডি অভিনেতা শামীম হোসেন।

ইকবাল হোসাইন

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ শামীম হোসেন—যিনি তার অভিনয় আর হাস্যরস দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন বছরের পর বছর। টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি মানেই ছিল আনন্দ, ছিল স্বস্তির এক মুহূর্ত। মানুষ তার অভিনয় দেখে হেসেছে, মন খুলে উপভোগ করেছে তার প্রতিটি সংলাপ। দীর্ঘ ৩৫ বছর একটানা কাজ করেছেন টেলিভিশনের পর্দা ও সিনেমায়। তিনি আফনা মিমির হাত ধরে বন্ধন নাটক দিয়ে এই অভিনয় জগতে আসেন। কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় আজ সেই মানুষটিই যেন কিছুটা আড়ালে পড়ে গেছেন। এক সময় যাকে নিয়ে ব্যস্ত থাকত নির্মাতা ও প্রযোজকরা, আজ তাকে কাজের জন্য তেমন কেউ আর ডাকে না। তবুও তিনি ভেঙে পড়েননি। নিজের কষ্ট, দুঃখ আর অভাবের কথা বুকের ভেতর লুকিয়ে রেখেই মানুষের সামনে হাসিমুখে দাঁড়ান।

সম্প্রতি তিনি সবার কাছে আকুল আবেদন জানিয়েছেন—যেন তাকে আবার কাজের সুযোগ দেওয়া হয়। শামীম হোসেন বলেন  আমরা হচ্ছি ভাই মধ্যবিত্ত ফ্যামিলি তাই জানfলার ফাঁক দিয়ে চাইয়া থাকি কোন কাজ যদি আসে কেউ যদি ডাকে কেউ যদি পাশে আইয়া দাঁড়ায় অভাব কি জিনিসটা আজকে আমি টের পাইতাছি। কারণ একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয় তার কাজ। কাজের মাধ্যমেই আমি বেঁচে থাকতে চাই মানুষের হৃদয়ে। শামীম হোসেন আরো বলেছেন খুব সুন্দর একটি কথা “যদি কিছু চাইতে হয়, আল্লাহর কাছেই চাইবো। কারণ তিনিই সবকিছুর রিজিক দাতা।”তার এই কথার মধ্যেই লুকিয়ে আছে ধৈর্য, বিশ্বাস আর জীবনের প্রতি অগাধ আস্থা। একজন শিল্পী হয়তো সময়ের স্রোতে কিছুটা আড়ালে চলে যেতে পারেন, কিন্তু তার শিল্প কখনো হারিয়ে যায় না।

আমরা আশা করি, এই গুণী অভিনেতা আবারও কাজের সুযোগ পাবেন, আবারও তার অভিনয়ে মানুষ হাসবে, আনন্দ পাবে। কারণ যে মানুষ নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসাতে পারে—সে সত্যিই একজন বড় মনের মানুষ। বিস্তারিত ভিডিওতে। এইখানে ক্লিক করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ