
ইকবাল হোসাইন
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার গজারিয়া কান্দি এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গজারিয়া কান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠন ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাবেদ হোসেন ফটিক। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ সামু এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। বিস্তারিত দেখুন ভিডিওর মধ্যমে( ক্লিক করুন)
Leave a Reply